ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ৬

শরীয়তপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ০৯:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:২২

ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে ধাক্কা দেওয়া একটি অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে ৪টার দিকে উপজেলার নাওডোবা গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোগী জাহানারা বেগম (৫৫), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), রোগীর মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), গাড়ি চালক জিলানি (২৮), গাড়ির হেলপার রবিউল ইসলাম (২৬) ও সাংবাদিক মাসুদ রানা (৩০)। এর মধ্যে রবিউল ইসলামের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায়। এ ছাড়া মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।

জাজিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল কুমার বলেন, ভোর ৪টার দিকে আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহেল বাকী জানান, ভোরে নাওডোবা এলাকায় ঢাকাগামী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন নিহত হন।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম