শরীয়তপুর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২০:১১

পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক চলাচলের কারণে গ্রেফতার ভারতীয় নাগরিক সতেন্দ্র কুমার (৪০) কারাগারে মারা গেছেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার জানান, শ্বাসকষ্ট নিয়ে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে তাকে আনা হয়। পরে ১২টা ২৫ মিনিটে ডাক্তার লিনিয়া সাদিয়া তার প্রেশার মেপে ভর্তি করে ওপরে পাঠান। ১২.৪০ মিনিটে তার পালস পাওয়া না গেলে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, রোগীর ময়নাতদন্ত ছাড়া জানা যাবে না এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু। সূর্যের আলো না থাকার কারণে ময়নাতদন্ত করা যায়নি।

শরীয়তপুর কারাগারের জেলার দিদারুল আলম জানান, শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে গত ৮ অক্টোবর ২০২২ সালে কারাগারে আনা হয়। আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান তিনি মারা যান।

তিনি আরও জানান, শরীয়তপুর কারাগারে এখনও ৪৬ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এর মধ্যে আট জন নারী। 

মারা যাওয়া সতেন্দ্র কুমার ভারতের দিল্লির সাথুরা মুলতানপুর জেলার চেয়াপুর গ্রামের চন্দ্রপালের সন্তান। তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা রয়েছে।

শরীয়তপুর কারাগারের সুপার আব্দুর রহিম জানান, মৃত হাজতির লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।

/এফআর/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম