নিরাপত্তাকর্মীকে বেঁধে দোকান থেকে ২২০ বস্তা চাল লুট

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩

গাজীপুর মহানগরের সদর থানার বাঙ্গালগাছ বাজারে দোকানের তালা কেটে ২২০ বস্তা চাল নিয়ে গেছে ডাকাতরা। বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর-পূবাইল সড়কের ওই বাজারের নিরাপত্তাকর্মীকে বেঁধে দোকানে লুটপাট চালায় তারা। খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাজারের নিরাপত্তাকর্মী মানোহর মিয়া জানান, রাত আড়াইটার দিকে বাজারের পশ্চিম পাশে দোকানে বসে পাহারা দিচ্ছিলেন। দক্ষিণ পাশ দিয়ে দুই পিকআপে ৮-১০ জন লোক বাজারে প্রবেশ করে। এগিয়ে গেলে পিকআপ থেকে নেমে তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে এক দোকানের পাশে ফেলে রাখে তারা। এ সময় এক ডাকাত তাকে পাহারা দিচ্ছিল, বাকিরা দোকানের তালা কেটে চাল লুট করে নিয়ে যায়।

দোকানের মালিক মজিবুর রহমান বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টায় বেচাকেনা শেষে দোকানে তালা দিয়ে বাসায় যাই। দোকানে ৫০ এবং ২৫ কেজির ২২০ বস্তা চাল ছিল। রাতে লোকজনের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাজারে এসে দোকানের তালা ভাঙা দেখতে পাই। আমার পাঁচ লাখ টাকার চাল নিয়ে গেছে ডাকাতরা।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘সকালে খবর পেয়ে উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান, সহকারী উপ-কমিশনার রেজোয়ান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী