ইজতেমা মাঠে অসুস্থ, হাসপাতালে নেওয়ার আগেই মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১১:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১২:০১

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে  তিনি মারা যান। মারা যাওয়া মুসল্লির নাম মফিজুল ইসলাম (৬০)। তিনি সাভারের শিমুলতলী এলাকার আব্দুল রানা মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী কমিশনার চৌধুরী মো. তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান, মফিজুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ইজতেমা মাঠ থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

এদিকে, শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ান দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি