গাজীপুরের কালিয়াকৈরে গাছে ঝুলন্ত অবস্থায় আব্দুল কুদ্দুস (৩৮) নামের এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল কুদ্দুস গাজীপুর মহানগরের কালেরভিটা এলাকার বাসিন্দা।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, শুক্রবার সন্ধ্যায় কুদ্দুস বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শনিবার সকালে তার ভাড়া করার বাসার পেছনের একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
/এইচকে/








