নিপাহ ভাইরাস মারাত্মক, এই রোগের ওষুধ নেই, চিকিৎসাও নেই

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৩

নিপাহ ভাইরাস মারাত্মক রকমের ভাইরাস উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৭৫ শতাংশ। এই ভাইরাসের টিকা নেই, কোনও ওষুধ নেই, এমনকি চিকিৎসাও নেই। তাই আমাদের সাবধান হতে হবে।’ 

তিনি বলেন, ‘বাদুড়ের খাওয়া ফল ও খেজুরের রসের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়। তাই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আমাদের দেশে এবার আট জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে কেউ আক্রান্ত হননি। নিপাহ ভাইরাসের জন্য দুটি হাসপাতালে ২৫ শয্যার ইউনিট খোলা হয়েছে। সেইসঙ্গে ২৮ জেলাকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সভায় বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে দলের নেতা সাজাপ্রাপ্ত, বিদেশে পালিয়ে আছে, ওই দলের ভবিষ্যৎ নেই। যে দল দেশের কোনও উন্নয়ন করতে পারে না, তাদের কাছে দেশ নিরাপদ নয়। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে বেছে নেবেন, আবারও ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবেন।’

তিনি বলেন, ‘করোনার টিকা নিয়ে বিএনপি নেতারা গুজব ছড়িয়েছিল, গঙ্গার পানি ভরে মানুষকে টিকা দেওয়া হচ্ছে বলেছিল। এসব গুজব ছড়িয়ে কোনও লাভ হয়নি। দেশের ৯০ শতাংশ মানুষ টিকা নিয়েছে। সারাবিশ্বে বাংলাদেশ টিকা প্রয়োগে পঞ্চম হলেও জনসংখ্যা বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবিএম হেলাল উদ্দিন, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষ প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর 
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
সর্বশেষ খবর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রশ্নে হাইকোর্টের রুল
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান