‘তারা লাশ চায়, যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করতে চায়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৫ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৫

বিএনপিতে দুটি গ্রুপ তৈরি হয়েছে জানিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপির মধ্যে একটি গ্রুপ হলো আম্মা গ্রুপ, আরেকটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ নির্বাচন চায় না। কারণ তারা দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টি করতে চায়। আম্মা গ্রুপ চাইলেও ভাইয়া গ্রুপের কারণে নির্বাচনে আসতে পারছে না।’ 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ফতুল্লার কাশিপুর এলাকায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। 

বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘বিগত সময়গুলোর দিকে চোখ রাখলে বুঝতে পারবেন, তারা পেট্রল ও গানপাউডার দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আওয়ামী লীগের লোক নন। তাহলে কেন তাদের নির্মমভাবে হত্যা করা হলো? এখন আপনারা চিন্তা করুন, যারা মানুষকে পুড়িয়ে মারে তাদের ভোট দেবেন, নাকি যারা দেশের উন্নয়নে কাজ করেন তাদের ভোট দেবেন।’ 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘বিএনপির ভাইদের বলতে চাই, লন্ডন থেকে আপনাদের কাছে যে নির্দেশ আসছে, সেই নির্দেশ আপনাদের জীবনের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে। তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন বন্ধ করতে চাইছে। তারা লাশ চায়। যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করতে চায় তারা।’ 

দুর্নীতির মামলায় তারেক রহমানের সাজা হয়েছে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘তারেকের বিরুদ্ধে দেশের কোনও মানুষ সাক্ষ্য দেয়নি, দিয়েছেন বিদেশের লোকজন। সেই তারেক দেশের মানুষের কথা চিন্তা না করে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার নীলনকশা তৈরি করছে। তার এই নীলনকশা বাস্তবায়ন করতে আমরা দেবো না।’

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ সাত্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সহ-সভাপতি আশরাফুল আলম প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
থামেন, কোনও ভাই-ব্রাদারের পক্ষে নয়, স্লোগান হবে তারেক জিয়ার পক্ষে: হট্টগোল দেখে মন্ত্রী
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক