ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪০

গাজীপুর মহানগরীর সালনায় অবস্থিত নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের পদত্যাগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে রাখে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অনেক যাত্রী পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

আন্দোলনকারী শিক্ষার্থী শান্তা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিনের পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন করবো। তিনি আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন। কোনও শিক্ষার্থীর বেতন এক মাস বাকি থাকলে ক্লাস থেকে বের করে দেন। কোনও অভিযোগ নিয়ে গেলে সমাধান করেন না। অভিভাবকদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন। আন্দোলন করতে গেলে মঙ্গলবার সকালে স্কুলের ভেতরে বহিরাগত মাস্তান দিয়ে আমাদের কলেজ শাখার এক বড় বোন ও বড় ভাইকে মারধর করেন। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে আমাদের স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছে।

স্কুলের কয়েক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আগের কমিটির কাছ থেকে নানা অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অবৈধভাবে কলেজের বেতন দ্বিগুণ-তিনগুণ বাড়িয়েছেন। এ ছাড়া ৭০ হাজার টাকার পুরোনো কাগজ বিক্রি করে তিনি ওই টাকা আত্মসাৎ করেছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও গাইড বই (লেকচার গাইড) সিলেকশন করে তিন লাখ টাকা নিয়েছেন- যা এখনও স্কুল ফান্ডে জমা হয়নি। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আমরা অধ্যক্ষের বিষয়ে অভিযোগ করলেও কোনও প্রতিকার পাইনি। এ জন্য বাধ্য হয়ে মহাসড়কে অবরোধ করেছি। তার বিষয়ে বা স্কুল কলেজের কোনও অভিযোগ দিলেই রুমে ডেকে নিয়ে অপমান করেন। একই দাবিতে ৬ ফেব্রুয়ারিও শিক্ষার্থীরা বিক্ষোভ ও একই মহাসড়ক অবরোধ করেছিল।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, কলেজে অধ্যক্ষের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকায় আন্দোলন চলাকালে তাকে সসম্মানে কলেজ থেকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গাজীপুরের জেলা প্রশাসক/তার প্রতিনিধি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকাল পৌনে ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা থানা চত্বরেও অবস্থান করছে। এর আগে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়েছিল।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার সোয়া সকাল ১০টার দিকে সালনা এলাকার নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে অধ্যক্ষকে কলেজ থেকে গাজীপুর থানা হেফাজতে নেওয়া হয়। পরে মহানগর, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা

ইতিপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন দাবি করেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে কলেজ কমিটি গঠন করা হয়েছে। তা বোর্ডে অনুমোদনের অপেক্ষায় আছে। এ অবস্থায় নির্বাচনে পরাজিত পক্ষের লোকজন ওই কমিটি নিয়ে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় তারা কলেজের শিক্ষার্থীদের উসকে দিচ্ছে এবং তাদের মহাসড়কে নামিয়ে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক কমিটির এক সদস্য দাবি করেন, আন্দোলনের পেছনে কয়েক শিক্ষকও জড়িত রয়েছে। অধ্যক্ষকে সরিয়ে কলেজের জ্যেষ্ঠ এক শিক্ষককে অধ্যক্ষের আসনে বসানোর পাঁয়তারা করছেন তারা। এ কাজে শিক্ষার্থীদেরও উসকে দিচ্ছে তারা।

সম্প্রতি এ বিষয়ে বিষয়ে উচ্চ আদালতে ওই কমিটির বিরুদ্ধে রিট হলে শিক্ষা বিভাগ একটি অ্যাডহক কমিটি গঠন করে দেয়। অ্যাডহক কমিটিতে সভাপতি হলেন গাজীপুর সদরের ইউএনও সৈয়দ মোরাদ আলী।

তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে কমিটি সেগুলো খতিয়ে দেখবে। এর আগ পর্যন্ত অধ্যক্ষ কলেজে যাবেন না।

/এফআর/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম