ধসে পড়লো নির্মাণাধীন ভবনের ছাদ, নিহত দুই শ্রমিক

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৯

গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস লিমিটেডের নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাসিরাম গ্রামের চান্দুরা ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামের রজনী চন্দের ছেলে মুকুল চন্দ্র (৩৪)। আহত মামুন মিয়া (২৬) কুড়িগ্রামের বকুলতলা গ্রামের আজিম খাঁর ছেলে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিকালে হ্যামস গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানার নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস দুই জনের লাশ উদ্ধার করেছে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে দুই জনকে মৃত ও একজনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান