ভর্তির ২২ দিন পর মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩

টাঙ্গাইলের কালিহাতীতে মাদ্রাসা থেকে ঝুলন্ত অবস্থায় রাকিবুল (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা জান্নাতুল ফেরদৌস নামের ওই মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই মাদ্রাসায় নুরানি বিভাগের শিক্ষার্থী ছিল এবং উপজেলার কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

নিহতের মা রিমি বেগম বলেন, ২২ দিন আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পরই কয়েকবার বাড়িতে একাই চলে আসে। বাড়িতে আসার কারণ জানতে চাইলে সে বলতো, মাদ্রাসার হুজুর তাকে মারধর করতো। তাই সে বাধ্য হয়ে পালিয়ে বাড়িতে আসতো। তারপরও ছেলেকে ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়ে আসতাম। সর্বশেষ গত শনিবার সকালে তাকে আবার মাদ্রাসায় দিয়ে আসি।

তিনি আরও বলেন, ওই দিন বিকালে মাদরাসার হুজুর রাকিবুলের বাবাকে ফোন দিয়ে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। পরে আমরা দুজনে মাদ্রাসায় যাওয়ার পর হুজুর বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। পরে একপর্যায়ে বলে, ছেলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে মাদ্রাসার কক্ষে গিয়ে দেখি রাকিবুল ফাঁসিতে ঝুলে আছে। এত ছোট ছেলে কীভাবে ফাঁসি দেয়? বিষয়টির সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করছি।

কালিহাতী থানার এসআই আল আমিন জানান, খবর পেয়ে মাদ্রাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক