ঘর থেকে আসছিল দুর্গন্ধ, মিললো অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬

গাজীপুরের শ্রীপুরে ভাড়া ঘর থেকে সিএনজিচালিত অটোরিকশা চালক উজ্জ্বল মিয়ার (৩২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকা থেকে তার লমরদেহ উদ্ধার করা হয়।

উজ্জ্বল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে। তিনি প্রায় ৭/৮ বছর ধরে শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় নঈমুল ইসলামের বাড়ির একটি ঘরে একা ভাড়া থাকতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ৪/৫ দিন ধরে উজ্জল মিয়ার ঘরের দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুরের পর ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন উজ্জ্বলের ঘরের দরজায় ধাক্কা দিলে তা খুলে যায়। এ সময় অর্ধগলিত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। বিকাল সাড়ে ৫টায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

/আরআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম