সবার গায়ে ভালো পোশাক, দেখলেই বোঝা যায় পেটে ভাত আছে: কাদের

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দুইবার কিশোরগঞ্জে এসেছিলাম। এসে দেখি, কোথায় ইটনা, কোথায় মিঠামইন ও অষ্টগ্রাম- চারদিকে শুধু পানি আর পানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে গত ১৪ বছরে কিশোরগঞ্জকে বদলে দিয়েছেন। এই দেশে দুজন মানুষ সৃষ্টি হয়েছেন। একজন বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য, আরেকজন শেখ হাসিনা মানুষের মুক্তির জন্য।’

তিনি বলেন, ‘আজকে অষ্টগ্রাম, মিঠামইনের রাস্তা যেন ইউরোপের রাস্তা। বাংলাদেশে এত সুন্দর রাস্তা হয় এবং কিশোরগঞ্জের মানুষ যে অবহেলিত নয় এটা প্রমাণ করতে রাষ্ট্রপতির অনুরোধে এখানে রাস্তা, স্কুল-কলেজ, ব্রিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগে এখানে এসে ভালো কাপড় পরে আছে এমন মানুষ খুব কম দেখেছি। পিঠের ওপর গামছা, পায়ে জুতা নেই, শীতকালে থরথর করে কাঁপতো, ঘরে অন্ধকার ছিল। কিন্তু আজকে এখানে মহিলারা রঙ বেরঙের পোশাক পরে বসে আছেন। আজকে সবাই স্যান্ডেল ও সুন্দর সুন্দর কাপড় পরেছেন। পেছনে থাকা পুরুষ মানুষের গায়ে ভালো ভালো পোশাক। তার মানে, চেহারা দেখলেই বোঝা যায় পেটে ভাত আছে, মনে শান্তি আছে।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের, ‘শেখ হাসিনা আপনাদেরকে শান্তিতে রেখেছেন। এটা বিএনপির সহ্য হয় না। মানুষ খুশি কিন্তু অখুশি শুধু একটা দল। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই। মানুষের মন ভালো হলে বিএনপির মন খারাপ হয়ে যায়। তাদের জ্বালা ধরে, জ্বালারে জ্বালা হায়রে জ্বালা। হাওরে উড়াল সেতু- সেটাও শেখ হাসিনা করে দিচ্ছেন। ফখরুল ও তার দল মরে পদ্মা সেতুর জ্বালায়। তাদের অন্তর জ্বালার শেষ নেই। শুধু বাড়ছে আর বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা দিয়েছেন আর মুক্তি কাণ্ডারি স্বয়ং তার কন্যা। আজকে বাংলাদেশের গত ৪৮ বছরের সবচেয়ে সৎ নেতার নাম শেখ হাসিনা। গত ৪৮ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসক, সাহসী ও জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম