নরসিংদীতে তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:০২

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় নরসিংদী সদর উপজেলার বাগহাটায় বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনশ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। অভিযান পরিচালনা করেন নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরিজ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা বাগহাটা এলাকার বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে মাসিক বিল আদায় করে আসছিল। এসব অবৈধ সংযোগের কারণে এলাকার বৈধ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা গ্যাসের চাপ না পাওয়ায় ভোগান্তিতে পড়েন। জেলার বিভিন্ন স্থানে প্রায় এক লাখ অবৈধ সংযোগ রয়েছে।
নরসিংদীর তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. তৌওহিদুল ইসলাম জানান, কয়েকজন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সব অবৈধ  সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
/জেবি/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক