প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেল দেওয়া উচিত ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৭:৪৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন তাকে দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়।’

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে শরীয়তপুরে নবনির্মিত ভেদরগঞ্জ থানা ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। পুনরায় বাড়ি থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য  আবেদন করেছেন তার আত্মীয়রা। যথাযথ আইন মেনে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশে ঘটে যাওয়া বিস্ফোরণ কোনও নাশকতা কি না সেটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের বিশেষ দল তদন্তের কাজ করছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।’

আজ শরীয়তপুরে তিনটি নবনির্মিত থানা ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকালে গোসাইরহাটে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল হক।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম