ভোটে হেরে প্রিসাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ২৩:০৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২৩:০৯

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে প্রিসাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেছেন পরাজিত প্রার্থীর সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ‘ইভিএম মেশিনে ত্রুটির কারণে ফল দিতে দেরি হওয়ায় প্রার্থীদের সমর্থকরা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে অন্য প্রিন্টারে ফলের কপি প্রিন্ট করে ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করে ফেরার পথে পরাজিত কাউন্সিলর প্রার্থীর লোকজন আমাদের অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর করেন। এ সময় তারা আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন আহত হয়। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেখান থেকে চলে আসি।’

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে লোকজন ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। প্রথমে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা উপস্থিত হলেও পরে পরাজিত মেয়র প্রার্থীর লোকজনও যোগ দেন। এ ঘটনায় হতাহতের খবর পাইনি আমরা।’

এদিকে, এলেঙ্গা পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুর-এ-আলম সিদ্দিকী মেয়র পদে নির্বাচিত হন।

/এএম/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী