ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। সকাল ৭টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরি ঘাটের দায়িত্বশীল ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, মাত্রারিক্ত ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৭টা থেকে এই রুটে ফের চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
প্রসঙ্গত, ঘন কুয়াশায় পদ্মা নদীর মাঝখানে আটকে আছে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি আটকা পড়ে। এছাড়া পাটুরিয়া ঘাটে নোঙর করে ৫টি ও দৌলতদিয়া ঘাটে আরও ৬টি ফেরি নোঙর করতে বাধ্য হয়।
/এসটি/








