রাজবাড়ী থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’

মইনুল হক মৃধা, রাজবাড়ী
০৪ এপ্রিল ২০২৩, ০১:৩৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০১:৪৫

রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুর জেলার ভাঙ্গার উদ্দেশ্যে আধুনিক একটি ইঞ্চিন, ৭টি বগি নিয়ে ছেড়ে গিয়েছে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেন’।

সোমবার (৩ এপ্রিল) রাত ৭টা ৪৫ মিনিটে স্পেশাল ট্রেনটি ছেড়ে যায়। এর আগে সৈয়দপুর থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশন প্লাটফর্মে এসে পৌঁছে।

ভাঙ্গা টু মাওয়া ভায়া পদ্মা সেতু রুটের ট্রায়াল ট্রেনটি এক নজর দেখতে রাজবাড়ী রেল স্টেশন প্লাটফর্মে উৎসুক জনতা ভিড় করে।

ট্রেনটিতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগের চিফ অপারেটিং সুপারিটেন্ট আহসান উল্লাহ ভূইয়া, পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ, ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার আনোয়ার হোসেন, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মন্ডল, সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম।

রাজবাড়ী থেকে ‘পদ্মা ট্রায়াল স্পেশাল ট্রেনটি’ চালিয়ে ভাঙ্গার উদ্দেশ্যে যান ট্রেন চালক আবুল কাশেম।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ভাঙ্গার উদ্দেশ্যে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়েছে। রাজবাড়ী থেকে ভাঙ্গা স্টেশনের দূরুত্ব ৬৪ কিলোমিটার। আমরা ট্রেনটি রাজবাড়ী থেকে ভালোভাবে ছেড়েছি।

/আরআইজে/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম