ঢাকা-ভাঙ্গা রেলপথ চালু হবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ১৭:১৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:১৭

ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ আগামী সেপ্টেম্বর মাসে চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে রেলপথ চলাচলের জন্য উপযুক্ত হবে। প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে সুবিধাজনক সময়ে এটি উদ্বোধন করবেন।’

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশনে পরীক্ষামূলকভাবে প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চালানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘আজ প্রথম ফরিদপুরের ভাঙ্গা থেকে রেলপথে পদ্মা সেতুর উপর দিয়ে মাওয়া স্টেশনে পৌঁছেছি। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। সড়কসেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যে উদ্বোধন করেছেন। আজ ট্রেন অতিক্রম করার মধ্য দিয়ে এই সেতুটি পূর্ণাঙ্গতা পেলো।’

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলছে ট্রেন

পদ্মা সেতুতে সড়কপথ চালুর ১০ মাসের মাথায় পরীক্ষামূলকভাবে চালানো হলো ট্রেন। বিকালে রেলমন্ত্রী নিয়ে ভাঙ্গা থেকে মাওয়া আসে বিশেষ ট্রেন। এই পথে সার্বিক ডিজাইন স্পিড ১২০ কিলোমিটার হলেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেনটি চালানো হয়। 

সাত বগির বিশেষ ট্রেন ও একটি রেল ট্রাংকার ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে আসে। বিকাল সাড়ে ৩টার দিকে মাওয়া স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। ফরিদপুরের ভাঙ্গার পদ্মা স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমিটার অংশ পাড়ি দেয় ট্রেনটি।

ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে যশোরের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম,  সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু, নাঈম রাজ্জাক, আব্দুস সোবহান গোলাপ, সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ।

/আরআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের