এমপির ভাইয়ের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৬:৪২আপডেট : ০৫ মে ২০২৩, ১৭:২০

টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে এক কিশোরী। এই মামলায় বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) রাত ২টার দিকে ওই কিশোরী টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, বাবা-মা মারা যাওয়ার পর ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় কিশোরীর। ভাইয়ের সঙ্গে বিরোধ মীমাংসার জন্য বড় মনিরের সহযোগিতা চায় সে। সহযোগিতার আশ্বাস দিয়ে তাকে বাসায় ডেকে নেন বড় মনির। পরে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং মোবাইলে ছবি তুলে রাখেন বড় মনির। পরে ছবি দেখিয়ে আবারও ধর্ষণ করে। এভাবে কয়েকবারের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। পরে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন বড় মনির।

কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় গত ২৯ মার্চ রাত ৮টার দিকে শহরের আদালতপাড়ায় নিজের শ্বশুরবাড়িতে কিশোরীকে তুলে নিয়ে যান। সেখানে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। এবারও রাজি না হওয়ায় ওই বাসার এক কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সেখানে আবারও ধর্ষণ করা হয় তাকে। ধর্ষণের পর অভিযুক্তের স্ত্রী নিগার আফতাব কিশোরীকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়ে ভুক্তভোগী। ওই দিন রাত ৩টার দিকে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। তাদের ভয়ে এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছে কিশোরী। মামলার পর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মেডিক্যাল পরীক্ষা হয়। এরপর জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

ওই কিশোরী বাংলা ট্রিবিউনকে জানায়, বুধবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল সদর থানায় মামলা করতে যায় সে। খবর পেয়ে বড় মনির পুলিশ ও তার লোকজনকে দিয়ে দফায় দফায় বিষয়টি সমাধানের জন্য প্রস্তাব দেয়। পুলিশ মামলা নিতে গড়িমসি করে। একপর্যায়ে রাত ২টার দিকে পুলিশ মামলা রেকর্ড করে। মামলার পরও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায় কিশোরী।

এসব অভিযোগের বিষয়ে জানতে গোলাম কিবরিয়া বড় মনিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে প্রাথমিক নিশ্চিত হওয়া গেছে। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে সোয়াব টেস্ট করা হবে। এই ঘটনায় তিন সদস্যবিশিষ্ট মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।’ 

টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি