মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, স্বামীর প্রাণ গেলেও স্ত্রী অক্ষত

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ১৭:১৯আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৮:১৮

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গ্রাম পুলিশ সদস্য আব্দুর রশিদ (৬০) নিহত হয়েছেন। তবে সঙ্গে থাকা তার স্ত্রী অক্ষত রয়েছেন। সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ধামলই-শ্রীপুর সড়কের বেকাসাহরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন পরিষদের অধীনে গ্রাম পুলিশ হিসেবে চাকরি করতেন।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম জানান, স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শ্রীপুর উপজেলা সদরে আসছিলেন আব্দুর রশিদ। ধামলই-শ্রীপুর সড়কের বেকাসাহরা পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা লাগে। এতে আব্দুর রশীদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সঙ্গে থাকা স্ত্রীর কিছু হয়নি। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী