বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর সময় ২ ভাই নিহত

গাজীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ২২:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২২:৩৯

গাজীপুরে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়ানোর সময় কাভার্ডভ্যানের চাপায় দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে মহানগরীর কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট (স্কয়ার গেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ভূঁইয়াপাড়া এলাকার সাজু মিয়ার দুই ছেলে মেহেদী হাসান (১৪) ও ইসরাফিল (৯)। মেহেদী কাশিমপুরের সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণি এবং তার ছোট ভাই ইসরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার এসআই হানিফ জানান, গাইবান্ধা সদর উপজেলার (সরকারপাড়া) এলাকার সাজু মিয়া দীর্ঘদিন ধরে সপরিবারে গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জ ভূঁইয়াপাড়া এলাকায় বসবাস করে আসছেন। বিকালে মেহেদী বাবার মোটরসাইকেল নিয়ে তার ছোট ভাইকে পেছনে বসিয়ে কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়ক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। সুলতান মার্কেট এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে তেঁতুই বাড়ি শেখ ফাজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম