গাড়ি থেকে চাঁদা তোলা উপজেলা শ্রমিকলীগের সভাপতি গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১৯:৩৯ আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২০:৩০

সড়কে যানবাহন আটকে চাঁদাবাজির অভিযোগে শরীয়তপুরে ডামুড্যা শ্রমিকলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়। পরে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

ডামুড্যা উপজেলা শ্রমিক লীগের গ্রেফতার সভাপতির নাম কালাম চৌকিদার। তিনি দীর্ঘদিন ধরে ডামুড্যা উপজেলায় যত অটোরিকশা, সিএনজি চলে সেগুলো থেকে প্রতিদিন ৫০ টাকা করে তুলতেন। এ ছাড়া নতুন কোনও গাড়ি চলাচল করলে তাকে ৫০ হাজার করে টাকা দিতে হতো। টাকা না দিলে সে গাড়ি ধরে নিয়ে এসে তার লোকজন দিয়ে চালিয়ে টাকা উঠিয়ে নিতেন।

বুধবার সকালে জুলফিকার আলী নামে এক ব্যক্তি ডামুড্যা থানায় একটি চাঁদাবাজির অভিযোগ করেন কালাম চৌকিদারের বিরুদ্ধে। তার ছেলে চট্টগ্রাম থেকে সিএনজি এনে চালালে, তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয়দের সঙ্গে বসে পাঁচ হাজার টাকায় রফাদফা করে দেয়। পরে তাদের সেই সিদ্ধান্ত তিনি না মেনে চাঁদার টাকা পুরোপুরি না পাওয়ায় তার সিএনজিটা জোর করে নিয়ে আসে। গাড়ি এনে চালক দিয়ে চালিয়ে ৫০ হাজার টাকা উশুল করবে। তার এই অভিযোগের প্রেক্ষাপটে শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে ডামুড্যায় মাদক বিক্রি, চোরাই অটোগাড়ি বিক্রি। এছাড়াও অন্যের জায়গা দখল করে নিজের অফিস বানিয়েছে। এ ছাড়া ডামুড্যায় যত গাড়ি চুরি হয়, সেই চোরাই গাড়ির দরবার হয় তার অফিসে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে, আটটি মামলা আদালতে চলমান রয়েছে।

শরীয়তপুর জেলা শ্রমিকলীগের সভাপতি ওয়াদুদ সরদার বলেন, আমাদের সংগঠনে কোনও চাঁদাবাজের জায়গা নেই। দোষী প্রমাণ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, কালাম চৌকিদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা অভিযোগ আমাদের কাছে আসছে। ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করি। এ ছাড়াও তার বিরুদ্ধে জোরপূর্বক জায়গায় দখল, মাদক বিক্রি, চোরাই গাড়ি বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। পরে হয়তো আরও বিস্তারিত জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযান, ৪ দিনে ধরা পড়লো ৪১ জন
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
স্টুডিও ও রাড্ডা কেন্দ্রে হামলা: নিরপেক্ষ তদন্ত ও বিচারের তাগিদ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি