আবাসিক হোটেলের দরজা ভেঙে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৩, ০২:৪৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০২:৪৩

মাদারীপুর পৌর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মাহমুদ সিদ্দিক (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরানবাজার এলাকার ইসলামিয়া আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মাহমুদ সিদ্দিক বরিশালের উজিরপুর উপজেলার হস্তিকুন্ড এলাকার ওহাব মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বুধবার বিকালে সুপারি বিক্রি করার জন্য বরিশাল থেকে মাদারীপুরে আসেন সিদ্দিক। পরে বিভিন্ন আড়তে সুপারি বিক্রি করা শেষ করে বুধবার দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য যান ইসলামিয়া আবাসিক হোটেলে। রাতে সেখানে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও তার কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাশ দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে হোটেলের ওই কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এর আগেও মাদারীপুরে এসে এই হোটেলে যাত্রীযাপন করেছেন ওই ব্যবসায়ী।

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মাহমুদ সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করা হবে।’

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম