এবার খেলার মাঠ থেকে শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৭

শিশুর লাশ উদ্ধারের পর মার আহাজারি নারায়ণগঞ্জে প্রণব বাসু (৬) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টায় বাড়ির পাশের একটি খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে আঘাতের দাগ থাকলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
প্রণব বাসু (৬) নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় জয় গোবিন্দ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সে নারায়ণগঞ্জ সদগর উপজেলার সৈয়দপুর ফকিরবাড়ী এলাকার মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া রামু বসুর ছেলে। রামু বসু এলাকার ‘রামু মিষ্টান্ন ভান্ডার’ এর মালিক।
রামু বাসু জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের একটি মাঠে খেলতে যায় প্রণব। কিন্তু দুপুরেও বাড়ি ফিরে আসেনি। পরে বিকেল ৪টায় সৈয়দপুর এলাকার তহসিল অফিসের পাশের একটি অন্ধকারচ্ছন্ন স্থান থেকে প্রণব বসুর লাশ দেখে আশেপাশের লোকজন চিৎকার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল মালেক জানান, প্রণবের মুখে আঘাতের দাগ রয়েছে। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি