মরা গরুর মাংস বিক্রি করায় কসাইয়ের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ১৬:০২আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৬:৫০

টাঙ্গাইলে ভূঞাপুরে মরা গরু কেটে বিক্রি করার দায়ে মাংস ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড় এলাকায় এসব মাংস বিক্রির সময় তাকে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার।

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ীর (কসাই) নাম হাসমত (৪৪)। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে।

জানা গেছে, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন ধরে অসুস্থ ও মরা গরু সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে অলোয়ার মিঞা বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মরা গরু বিক্রির বিষয়টি প্রশাসনকে জানানো হয়। প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। এ সময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরুর বিক্রির কথা স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান