নারায়ণগঞ্জে অনিয়মের ছবি তোলায় ২ সাংবাদিককে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ০৩:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৩:৩৬

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রোগী হয়রানির দৃশ্যের ছবি তুলতে গিয়ে দুই সংবাদকর্মী হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহত দুই সাংবাদিক হলেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জ জেলার ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা পোস্ট অনলাইনের জেলা প্রতিনিধি আবির শিকদার।

আবির শিকদার হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি ও ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন হাসপাতালের ডায়রিয়া পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতে সেখানে গিয়েছিলাম। হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হলে সেখানে চিকিৎসা নিতে আসা এক নারীকে ঘিরে ৮ থেকে ১০ দালালদের একটি চক্র হয়রানি করছিল। হাসপাতালের জরুরি বিভাগে দালালরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তাই আমি সেই ঘটনার ছবি তুলতে গেলে প্রথমে কেন ছবি তুললাম, এ নিয়ে তারা আমাদের দিকে তেড়ে আসে। এ সময় গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়ার পর তারা আমাদের উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রতিবাদ করলে প্রথমে তার ওপর অতর্কিত হামলা চালায় দালাল চক্র। পরে আমি নিবৃত করতে গেলে আমার ওপরও হামলা চালায়। তাদের মারধরে সহকর্মী মামুন রক্তাক্ত জখম হন ও আমাকে নীলাফুলা জখম করা হয়।

তিনি আরও বলেন, কয়েক মাস আগে হাসপাতালের দালাল চক্র নিয়ে সংবাদ প্রকাশ করেছিলাম। ওই সময় নিউজে যেসব দালালের নাম উঠে এসেছিল, আজ (সোমবার) তারাই আমাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় রাতে থানায় মামলা করবো।

তিনি জানান, হামলাকারীদের মধ্যে রয়েছে একতা ডায়াগনস্টিক সেন্টারের সাইফ, জোবায়ের, অমিত এবং অন্য দুটি ডায়াগনস্টিক সেন্টারের কাউসার, আল-আমিন ও জাহিদ। এ ঘটনার পরে জাহিদকে আটক করেছে পুলিশ।

ডিবিসি নিউজ টেলিভিশনের ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি ছবি তোলার কারণে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে দালালরা। তারা ৫ থেকে ৬ জন মিলে জরুরি বিভাগের সমানে আমাকে রক্তাক্ত করেছে। কিন্তু হাসপাতালের কেউ এগিয়ে আসেনি আমাকে রক্ষা করতে।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ বলেন, ‘আমি হাসপাতালে ছিলাম না। তবে এ ধরনের ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে বলতে পারবো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি