তিন পরিবহনের সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১৩:৪২আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৩:৪২

ফরিদপুরে মুরগিবাহী পিকআপ, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ফরিদপুর-ঢাকা মহাসড়কের কোমরপুরে মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক মোটরসাইকেলের আরোহী। তাদের নাম- ফরিদপুর পৌরসভার বর্ধিত ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৮) এবং একই এলাকার ইলিয়াস মোল্যার ছেলে রায়হান মোল্যা (২৯)।

ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা জানান, তারা রাতে এশা ও তারাবির নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। এতে নজরুলের ঘটনাস্থলে এবং রায়হানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান জানান, দুর্ঘটনায় সিএনজির দুজন যাত্রীর অবস্থা গুরুতর।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম