ঈদের জামাতে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, একজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৩, ১৩:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।  শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে মোড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, সংঘর্ষে আহত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম