গাজীপুর সিটি নির্বাচন

মেয়র হতে চান কারাবন্দি বিএনপি নেতার ছেলে, বললেন ‘মূল প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী’

গাজীপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ১৯:০২আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৯:০২

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন কারাবন্দি বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের ভাতিজা।

তার বাবা নুরুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের সাবেক যুব ও শিল্পবিষয়ক সম্পাদক। আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় কাশিমপুর কারাগারে আছেন নুরুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন রনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সমর্থকরা।

বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। এ জন্য গাজীপুরসহ অন্য সিটিতে প্রার্থী দেয়নি দলটি। এরই মধ্যে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হলেন শাহ নূর ইসলাম রনি।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রনি বলেন, ‘আমি বিএনপি পরিবারের ছেলে। আমার বাবা ও চাচা বিএনপির ত্যাগী নেতা। আমি নগরের প্রতিটি এলাকায় ঘুরেছি, উঠান বৈঠক করেছি, তৃণমূল নেতাকর্মীর সমর্থন পেয়েছি। যার কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

তিনি বলেন, ‘আমার চাচা হাসান উদ্দিন সরকার গাজীপুরের রূপকার। বাবা বিএনপি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে ১৮ বছর ধরে কারাগারে বন্দি। বাবা-চাচার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পরিবার ও সাধারণ মানুষের মতামত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দল নির্বাচনে না এলেও আমার প্রতি মৌন সমর্থন আছে।’

রনি আরও বলেন, ‘সবকিছু বুঝেশুনে মেয়র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস করি, আমার সঙ্গে সবাই থাকবে। আমার মূল প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী। আমি মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর সেবা করতে চাই।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম