গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কে আড়ীখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, ওইদিন সকাল ১০টার দিকে পৌরসভার দেওয়ালেরটেক এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর সোয়া ১২টার দিকে যুবকের লাশ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পড়নে জিন্স প্যান্ট এবং গায়ে কালো রঙ্গের হাফ হাতা শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে ভৈরবগামী চলন্ত কোনও ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।









