টাঙ্গাইলে কৃষককে হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি
০২ মে ২০২৩, ১৬:৪৭আপডেট : ০২ মে ২০২৩, ১৬:৪৭

টাঙ্গাইলের কালিহাতীতে আবুল হোসেন (৫৬) নামের এক কৃষককে হত্যার ঘটনায় বাবা-ছেলেসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ মে) সকালে গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- কালিহাতী উপজেলার সীমাকাছড়া পালিমা গ্রামের মৃত নয়ন উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫০), তার ছেলে মো. শরিফ (৩০) ও মৃত জাবেদ আলীর ছেলে মো. মনির (৪৫)।

জানা গেছে, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সীমাকাছরা গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে আবুল হোসেন সেচপাম্প লিজ নিয়ে চাষাবাদ করতেন। গত ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে জমি সংক্রান্ত বিরোধে আবুল হোসেনকে ডেকে নেন প্রতিপক্ষরা। কিছুক্ষণ পর তাকে ঘরের বারান্দায় রেখে পরিবারের সদস্যদের ডাক দিয়ে চলে যান তারা। পরে নিহতের স্ত্রী বাইরে এসে দেখে আবুলের হাত-মুখ গামছা দিয়ে বাঁধা। মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, আবুলকে কীটনাশক খাওয়ানো হয়েছে। ওয়াশ করে কীটনাশক বের করলেও মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন।

টাঙ্গাইলের র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে নিহতের চাচাতো ভাই ও ভাতিজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কালিহাতী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম