গাজীপুর সিটি নির্বাচন

সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন

গাজীপুর প্রতিনিধি
২৫ মে ২০২৩, ০৯:২৮আপডেট : ২৫ মে ২০২৩, ১০:২৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট চলছে।

শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রেই ভোট শুরুর আগে থেকেই এসে দাঁড়িয়েছেন ভোটাররা। ৮টার পর কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বলা যায়, এই ভোটকে কেন্দ্র করে গাজীপুরে এখন উৎসব বিরাজ করছে।

সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন

সকাল ৮টায় ২৬ নং ওয়ার্ডের মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গিয়ে দেখা গেছে, একে একে কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছেন ভোটাররা। কয়েক মিনিটের মধ্যে বাইরে লম্বা লাইন তৈরি হয়েছে। আরও কয়েকটি কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।

এদিকে, এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা কেন্দ্র ৫৭নং ওয়ার্ডের টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদ্রাসায় ফজরের নামাজের পর থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন ভোটাররা। সকাল ৯টার দিকে এই কেন্দ্রেই ভোট দিয়েছেন নৌকার প্রার্থী।

সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন

ভোট দেওয়ার পর তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো, যদি নির্দিষ্ট সময়ের পরও মানুষ বাকি থাকে তাহলে যেন সময় বাড়িয়ে সবার ভোট নেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম