বড় ভাইকে হত্যায় ছোট ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৮:৩৬আপডেট : ২৫ মে ২০২৩, ১৮:৩৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যা মামলায় ছোট ভাই আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আমির হামজা সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকায় জয়নাল আবেদীন তিন বিয়ে করেছিলেন। তবে কোনও স্ত্রীর সঙ্গে তার সংসার টেকেনি। জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ছোট ভাই আমির। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে ২০০১ সালের ২৩ জানুয়ারি এই বিরোধের জের ধরে জয়নালকে বল্লম দিয়ে আঘাত করেন আমির। এতে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। 

/আরআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম