বরিশাল ও খুলনায় ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৯:৩০আপডেট : ১২ জুন ২০২৩, ২১:১৮

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আগামী ২১ জুন হতে যাওয়া সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম। তিনি বলেছেন, রিটার্নিং অফিসারের কাছে গিয়ে অনেক সেন্টারের অভিযোগ দিলাম। সাজানো নির্বাচন। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বরিশাল ও খুলনার ভোট প্রত্যাখ্যান করেছি। এ ছাড়া রাজশাহী ও সিলেটে নির্বাচন প্রত্যাখ্যান করেছি।

সোমবার সকাল ৮টায় বরিশাল ও খুলনা সিটির ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে মেয়র পদে বরিশালে ২০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) পেয়েছেন ১২ হাজার ৭৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীম হাতপাখা প্রতীকে তিন হাজার চার ভোট পেয়েছেন।

এদিকে খুলনায় এখন পর্যন্ত ১০৩ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৮০ ভোট।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম