তিতাসের পাড়ে যুবকের মরদেহ, পকেটে চিরকুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১০:২৭আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:২৭

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্বপাইকপাড়ায় তিতাস নদীর পাড় থেকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় সুমন সাহা (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

সুমন শহরের কালাশ্রীপাড়া এলাকার মৃত অশোক সাহার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে শহরের পূর্বপাইকপাড়া এলাকার তিতাস নদীর পাড়ে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় সুমনের মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হয়। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরনের টি-শার্টের পকেটে তার আত্মীয়-স্বজনদের অত্যাচার, নির্যাতন এবং পারিবারিক কলহের বিষয়ে তাকে বিভিন্ন হুমকির বর্ণনা করা চিরকুট ছিল। 

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। চিরকুটটি তার নাকি হত্যাকারীদের কারও হাতে লেখা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম