ফসলি জমি থেকে মাটি তুলে বিক্রির অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১২:৫৯আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:২২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৃধা ডাঙ্গা সড়ক সংলগ্ন ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করার অভিযোগ উঠেছে। এভাবে মাটি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে সড়কটি। যে কোনও মুহূর্তে সড়কটি ধসে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের পিয়ার আলীর মোড়, দৌলতদিয়া ক্যানাল ঘাট, উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদী, মৃধা ডাঙ্গা এলাকা থেকেও দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি থেকে সরকারি কাজের দোহাই দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। এ অবস্থায় ওই জায়গার আশপাশের জমি ও পাশ ঘেঁষে যাওয়া বিভিন্ন সড়ক, বসতভিটা হুমকির মুখে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয়ের অভিযোগ, মাটি ব্যবসায়ীরা এলাকাবাসীর কথা তোয়াক্কা না করে খাল, নদী, ফসলি জমিতে অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। তাদের মাটি উত্তোলনের কারণে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

এর আগে গত ৭ জুন উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় মরা পদ্মা নদীতে ড্রেজার মেশিনে কাটা মাটির গর্তের পানিতে ডুবে রাতুল ফকির নামে ১১ বছরের শিশুর মৃত্যু হয়।

এ ব্যাপারে নির্বাহী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান বলেন, ‘অবৈধ খনন যন্ত্র দিয়ে মাটি কাটার দায়ে আগে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করবো।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম