‘বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না’

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ১৬:৫৭আপডেট : ২৪ জুন ২০২৩, ১৬:৫৭

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিদেশিদের কোনও সমর্থন আমাদের দরকার নেই। আমরা চাই, জনগণের সমর্থন। জনগণ এই দেশের মালিক। জনগণের সমর্থন থাকলে বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশি সাহায্য চাই না।’

শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু, ফোর লেন সড়ক, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্প কারখানা, আজকে গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটারসহ সার্বিক যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণের আমাদের সঙ্গে রয়েছে। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কি না। সেটা নির্বাচনে প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘যারা নির্বাচন বয়কট করতে চায় তারা ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থেকে অনেক অন্যায় করেছেন। এ দেশে গণতন্ত্র ছিল বিপন্ন। জঙ্গিদের তোষণ করেছে।’

আব্দুর রাজ্জাক শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল কলেজ মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদেরকে সম্মিলিতভাবে এই কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান