‘খাদ্য উৎপাদন আরও বাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারেন কৃষকরা’

মৌলভীবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ২৩:৪১আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২৩:৪১

বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ খাদ্য উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেছেন, ‘বেশি করে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। এর মধ্য দিয়ে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষকরা ভূমিকা পালন করতে পারেন। এজন্য সব ধরনের সহযোগিতা দেবে সরকার।’

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায়-দুস্থ তিন হাজার ৩০০ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

কৃষিমন্ত্রী বলেন, ‘দরিদ্র মানুষেরা যেন ভালো করে ঈদ করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের আগে ভিজিএফ চাল দিচ্ছেন। এটা মানবিক উদ্যোগ। তাই জনগণের স্বার্থ রক্ষায় কাজ করলে শেখ হাসিনার সরকার দীর্ঘদিন মানুষের সেবা করার সুযোগ পাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব, উপজেলা আওযামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দে ভেবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানসহ আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

/এএম/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
আমিও কৃষক, আমার ধানটা এরকম পচলে বুঝতাম কত কষ্ট: কৃষিমন্ত্রী
আলুর ব্যবহার বাড়াতে বললেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের