মুন্সীগঞ্জে শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ০৫:৩৭আপডেট : ২৬ জুন ২০২৩, ০৫:৩৭

মুন্সীগঞ্জ সদরে আবু বক্কর সিদ্দিক নামের এক ৮ বছর বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। রবিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জ উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইভাগ এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত আবু বক্কর স্খানীয় শুকুর মিয়ার ছেলে। সে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

পরিবারের অভিযোগ, একই এলাকার প্রতিবেশী পারিবারিক বিরোধের জেরে মো. রফিকের ছেলে দ্বীন ইসলাম তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তারপুর মালিপাথর এলাকার বাসিন্দা শুকুর মিয়া পরিবারসহ দীর্ঘদিন ধরে গোসাইভাগ এলাকা বসবাস করছিল।  বিকালে বাড়ির পাশে সুতার তৈরি খোলা মাঠে খেলতে গিয়েছিল তার ছেলে শিশু আবু বক্কর। খেলার এক পর্যায় সন্ধ্যায় প্রতিবেশি দ্বীন ইসলাম তাকে পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়। এ সময় সাঁতার না জানা আবু বক্কর পানিতে ডুবে গেলে ঘটনাস্থল থেকে চলে যায় দ্বীন। মাঠে উপস্থিত অন্য শিশুরা বিষয়টি আবু বক্করের বাড়ি মানুষদের জানালে পুকুর থেকে আধা ঘণ্টা পর নিথর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্বজররা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা শুকুর মিয়া জানান, সন্ধ্যায় বাড়ির লোকজন আমার কাছে ফোন দিয়ে জানান আমার পোলারে পানিতে ফালায় দিছে আধা ঘণ্টা ধরে খুঁজে পাইনি তারে। আমি আসার আগেই আমার পোলা মইরা গেছে। আমার পোলারে ইচ্ছা করে মারছে দ্বীন ইসলাম। আমি এর বিচার চাই।

অভিযোগ বিষয়ে দ্বীন ইসলামের মামা মিজানুল জানান, দ্বীন ইসলাম ইচ্ছা করে তাকে মারেনি। আবু বক্কর যে সাঁতার জানে না, এটা সে জানতো না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বজনরা ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, নিহত শিশুর মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। শিশুর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দ্বীন ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এনএআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম