পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ কোটি ৬১ লাখ টাকার টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ১৪:০৫আপডেট : ২৮ জুন ২০২৩, ১৫:৩০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) হয়ে পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ। এক্সপ্রেসওয়েতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল অভিমুখে দূরপাল্লার গণপরিবহন ও ব্যক্তিগত যানের অতিরিক্ত চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা পদ্মা সেতুতে এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

বুধবার (২৮ জুন) সকালে সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে গত বছরের ৮ জুলাই পদ্মা সেতুতে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছিল।

বঙ্গবন্ধু সেতুতেও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময় সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। যা বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে বিগত রেকর্ডকে ভঙ্গ করে নতুন রেকর্ড গড়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছে। মাওয়া প্রান্ত থেকে ২৯ হাজার ৮৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ১৩ হাজার ২৪৯টি যানবাহন পারাপার হয়েছে। দ্রুত সময়ে যানবাহনের টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ১৫টি টোলবুথ সচল রাখা হয়েছে। এ কারণে দ্রুত সময়ে দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। এছাড়া মোটরসাইকেল চলাচলের জন্য আলাদা লেন থাকায় সেতুতে অন্য যানবাহন চলাচলে কোনও ধরনের বিঘ্ন হচ্ছে না।

পদ্মা সেতু সাইড অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও কোন দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। নির্বিঘ্নে পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার মানুষ যাতায়াত করতে পারছে।

তিনি আরও জানান, প্রতি ৫ সেকেন্ডে পদ্মা সেতুতে উঠছে ১৫টি যানবাহন। সে হিসাবে প্রতি মিনিটে ১৮০টি যানবাহন টোল দিয়ে সেতুতে উঠছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও যানজট নেই। মহাসড়কের বাউশিয়া পাখির মোড়, ভবেরচর বাসস্ট্যান্ড, আনারপুরা বাসস্ট্যান্ড ও জামালদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ নজরদারি করছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, ঈদে সড়কে বাড়তি যানবাহনের চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমাদের গজারিয়ায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে মোবাইল টিম, মোটরসাইকেল টিম।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী