গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের সোর্সের নামে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৩২

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে এনায়েত তালুকদার (৪৬) নামে পুলিশের সোর্সকে আসামি করে আদালতে পিটিশন মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করা হয়। মামলার বাদী শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূর মা রহিমা বেগম।
মামলায় শ্রীনগরের বাঘড়া পুলিশ ফাঁড়ির সোর্স বরিবরখোলা গ্রামের এনায়েত তালুকদারকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার আইনজীবী আবদুল মালেক ভুঁইয়া জানান, মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ফজলুল হক অভিযোগ আমলে নিয়ে আগামী সাতদিনের মধ্যে শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, বাঘড়া পুলিশের সোর্স বিবাহিত এনায়েত তালুকদার একই গ্রামের এক গৃহবধূকে (২৮) দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই গৃহবধূ অসম্মতি জানালে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এনায়েত গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে এনায়েত পালিয়ে যায়।
মামলার বাদী রহিমা বেগম জানান, এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন।
/বিটি/ এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের