ডাসারে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ৬

মাদারীপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২৩, ১৫:৪৮ আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৫:৪৮

মাদারীপুরের ডাসারে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ হয়। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয় জন।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়াল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খান এই দুই পক্ষের সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটনা। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ডাসার থানা ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিনি জনকে আটক করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি