মুন্সীগঞ্জে হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ০৪:২২আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৪:২২

মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পুরনো ভবনের ছাদে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

অভিযুক্ত শেখ শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমশুরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে। বর্তমানে তারা মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় ভাড়াবাড়িতে থাকেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে পরিচ্ছন্নতার কাজ করেন। ফলে রাতে মার সঙ্গে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অবস্থান করেন ওই কিশোরী। এই সুযোগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালে আগে থেকেই অবস্থান নেন শাকিল। কিশোরীকে জোর করে হাসপাতালের পুরনো ভবনের করিডোর থেকে অন্ধকার ছাদে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগীর মা জানতে পারলে থানায় অবগত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীর মার লিখিত অভিযোগে ধর্ষণ মামলা দায়ের করা হয়। 

হাসপাতালে পরিচ্ছন্নকর্মীর মেয়েকে ধর্ষণ করা হয়েছে হাসপাতালে– এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন অস্বীকার করে বলেন আমার কাছে কেউ অভিযোগ করেননি, তবে একটি রোগী আসেছিল যতটুকু চিকিৎসা দরকার ততটুকু করে দিয়েছি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান, ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেখ শাকিলকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা আসামির ছাত্রলীগের পরিচয় নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ সত্য হলে শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের