চিকিৎসকের ‘অবহেলায়’ রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৬:০২আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৬:০২

কি‌শোরগ‌ঞ্জের ভৈরবে চিকিৎসকের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছেন।

শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম জানান, ঘটনার পর থেকে ওই হাসপাতালে পুলিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। থানায় অভি‌যোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ভৈরব শহরের কমলপুর নিউটাউন এলাকায় বেসরকারি গ্রামীণ জেনারেল হাসপাতালে জরায়ু অপারেশনের জন্য ভর্তি হন স্থানীয় জগন্নাথপুর আউয়ালকান্দা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী সে‌লিনা বেগম (৪৫)। শুক্রবার (৮ জুলাই) রাত ৩টার দি‌কে ওই হাসপাতালে তার অপারেশন করা হয়। এ সময় রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হলে এর কিছুক্ষণ পরই মারা যান।

এ ঘটনায় ডাক্তার‌দের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা এনে রোগীর স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম