স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ, পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৭:৫০আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৭:৫০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার পরিবার নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকার কয়েকটি কপি পুড়িয়ে মানববন্ধন করেছেন তারই অনুসারী এবং আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার (০৮ জুলাই) মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ‘সর্বস্তরের জনগণের ব্যানারে’ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মানিকগঞ্জে প্রথম আলো পত্রিকা বয়কট এবং নিষিদ্ধ করাসহ কাউকে না রাখার আহ্বান জানানো হয়। 

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান বলেন, ‘গত ৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো। আমরা মানিকগঞ্জবাসী এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মানুষ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ করাচ্ছেন।’

মানববন্ধন শেষে শহরের শহীদ রফিক চত্বরে প্রথম আলোর কয়েকটি কপি পুড়িয়ে পত্রিকাটিকে মানিকগঞ্জে নিষিদ্ধ করার দাবি জানান পৌর মেয়র রমজান আলী।

প্রসঙ্গত, গত ৫ জুলাই ‘সরকারি প্রকল্পে অধিগ্রহণের আগেই জমি কিনে নেন মন্ত্রী ও তার ছেলেমেয়ে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো। এতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলেমেয়ের নামে জমি কেনে কীভাবে সরকারি প্রকল্পের জন্য বিক্রি করা, তার বিস্তারিত তুলে ধরা হয়।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম