দুর্নীতিবাজ নেতৃত্ব দিয়ে দেশের পরিবর্তন হবে না: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৬:০৯আপডেট : ০১ মে ২০২৪, ১৬:০৯

পুরনো এনালগ পলিটিশিয়ান দিয়ে, ডার্টি করাপটেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

বুধবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক র‍্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এই রাষ্ট্র গুটিকয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে এখন জিম্মি। তারাই রাষ্ট্র পরিচালনা করছে। যতক্ষণ না পর্যন্ত এই দেশে নতুন একটা বিপ্লব, একটা রেনেসাঁ না হয় ইউরোপের মতো, ততক্ষণ পর্যন্ত কার্যত এই রাষ্ট্রের পরিবর্তন হবে না। রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে, তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। জনগণ জান দেবার জন্য রাস্তায় এসেছিল, কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তা কার্যকর রূপ দিতে পারেনি। তাই বলছি, পুরনো এনালগ পলিটিশিয়ান দিয়ে, ডার্টি করাপটেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের পরিবর্তন হবে না। নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে। সেই জাগরণ হবে কৃষক-শ্রমিকের নেতৃত্বে।

দেশের চিকিৎসা ব্যবস্থার পরিস্থিতি উল্লেখ করে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমাদের রাষ্ট্রপতি কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়েছিলেন। একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয়, প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয়— তাহলে সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে?  রাষ্ট্রের টপ ব্যক্তিরা বিদেশে চিকিৎসা নেয়, আর আমার আপনার মতো ফকির-গরিব, যারা রাস্তায় চিল্লায়, তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা। 

শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না, বিরোধী দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েক দিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা  করিয়েছেন, এমপি-মন্ত্রীরাও যাচ্ছেন। আমরা তাহলে কই যাবো ?  আমরাতো এমপি-মন্ত্রী ছিলাম না, যে দুই নম্বরি করে মাল-পানি কামিয়েছি। তাহলে আমাদের তো চিকিৎসা নিতে হবে দেশে। তার মানে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। দেশটা চলছে উল্টো দিকে। আর এই উল্টো দিক থেকে ঘুরে রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

শ্রমিক নেতাদের সমালোচনা করে নুর বলেন, রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের ঘটনায় পঙ্গুত্ব বরণকারী কয়েকশ শ্রমিক যাদের পা নাই, হাত নাই তারা এখনও কোনও পুনর্বাসন,  আর্থিক সহযোগিতা পাযন নাই। তাহলে ঢোল বাজানো শ্রমিক সংগঠনের কাজ কী? আমাকে অনেকে বলেছেন— এই শ্রমিকদের রাস্তায় নামিয়ে তারা (শ্রমিক নেতারা) শ্রম ভবনে দেন- দরবারে বসেন। শ্রমিক নেতাদের ঢাকা শহরে দুই-তিনটা বাড়ি,  তারা পাজেরো- ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে ঘোরেন। শাজাহান খানের মতো মানুষ কীভাবে শ্রমিক নেতা হন? যিনি হাজার কোটি টাকার মালিক। তার বাথরুম থেকে রান্নাঘরে সব জায়গায় এসি লাগানো। তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট কীভাবে বুঝবেন?

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে