কুকুরে কামড়ানো গর্ভবতী গাভির মাংস বিক্রির চেষ্টা, দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ  প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ১৬:৪২আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:৪২

পাগলা কুকুরে কামড়ানো গর্ভবতী গাভির মাংস বিক্রির চেষ্টার অভিযোগে মানিকগঞ্জে দুই জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে মাংস জব্দ করে মাটিচাপা দেওয়া হয়।

বুধবার (১২ জুলাই) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন অধিদফতরের জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা শহরের বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী মো. সাগর আলী ও ঘিওর উপজেলার কলতা এলাকার গরু ব্যাপারী সাগর মিয়া।

আসাদুজ্জামান রুমেল জানান, ঘিওরের কলতা এলাকায় কুকুরে কামড়ানো ছয় মাসের গর্ভবতী গাভিকে জবাই করে মাংস বিক্রির জন্য জেলা বাসস্ট্যান্ডের কসাই পট্টিতে নিয়ে আসে। এই খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান চালালেও পাওয়া যায়নি। বুধবার সকালে কসাই পট্টির ব্যবসায়ী সাগর আলীর বাড়ি থেকে কুকুরে কামড়ানো গরুর মাংস উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় সাগর আলীকে এক লাখ ও গরু ব্যাপারী সাগর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অতি লাভের আশায় ব্যাপারী সাগর আলীর কাছে ৫৫ হাজার টাকায় গরুটি বিক্রি করা হয়। জরিমানা শেষে কুকুরে কামড়ানো গরুর মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা নিয়েছি।

অভিযানে সদর উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা মো. আজিজুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের সদস্য ও সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম