নরসিংদীতে ঝড় কেড়ে নিলো ২ ‍বোনের প্রাণ

নরসিংদী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৩

মাধবদীর সেই বাড়িটির ভেঙে পড়া দেয়াল নরসিংদীর মাধবদীতে ঝড়ে বাড়ির দেয়াল চাপা পড়ে দুই সহোদর নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মাধবদী পৌর এলাকার নওপাড়া মহল্লার আব্দুল হালিমের মেয়ে চুমকি আক্তার (৪) ও বীথি আক্তার (৬)।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরে হঠাৎ করে ঝড় শুরু হলে নওপাড়া মহল্লার হালিম মিয়ার একটি টিনসেট বাড়ির চাল ও দেয়াল ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা হালিম মিয়ার দুই মেয়ে চুমকি ও বীথি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের