যুবকের হাত-পায়ের রগ কেটে দেওয়ায় সাবেক কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১১:৩৯আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১১:৩৯

মাদারীপুরে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে সবুজ মৃধা (২৯) নামের যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় সাবেক কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে মাদারীপুর সদর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা বাদশা মৃধা।

মামলার আসামিরা হলেন— মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদার (৪৮), পৌর শহরের বিসিক শিল্প নগরীর এলাকার জাকির তালুকদারের ছেলে অন্তত নাহিয়ান (২৫), রাজ্জাক হাওলাদারের ছেলে বিধান হাওলাদার (২৭), মৃত শফিজউদ্দিন বাকাউলের ছেলে বিদ্যুৎ বাকাউল (৩৮), পৌরসভার বটতলা এলাকার রব বেপারীর ছেলে রবিন বেপারী (২৭) ও বিসিক শিল্প নগরীর সজিব (২৫), মিজান হাওলাদার (৩০), মঠখোলা এলাকার আনোয়ার বেপারীর ছেলে মনির বেপারী (৩২), পশ্চিম রাস্তি গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আল আমি হাওলাদার (২৭), মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের শহীদ হারুণ সড়ক এলাকার মনসুর আহমেদের ছেলে মহিদুল হাসান নয়ন (৩৫)। এ ছাড়া মামলায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিলে সবুজ মৃধা। হঠাৎ তার মোবাইল ফোনে কল পেয়ে পৌরসভার বটতলা এলাকায় গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তার পায়ের ও হাতের রগ কেটে ফেলে তারা। তার চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে স্থানীয়দের দেখে পালিয়ে যায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে আহতকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

মামলার বাদী বাদশা মৃধা বলেন, যারা আমার ছেলেকে কল করে ডেকে নিয়ে কোপাইছে আমি তাদের তাদের বিরুদ্ধে মামলা করেছি। প্রশাসন তাদেরকে যেন কঠোর বিচার করে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, সবুজের ওপর হামলার ঘটনায় তার বাবা ১০ জনের নামে মামলা করেছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম