সাভারে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সাভার প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ১৭:৫১আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৭:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিবসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। নাজমুস সাকিব সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি।

শনিবার (২৯ জুলাই) সকালে সাভার মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার অপর আসামি ইমদাদুল হক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সাভার সংবাদদাতা। সাভারের বিরুলিয়ার শ্যামপুরের বাসিন্দা শাহীনুর ইসলাম ওরফে ধ্রুব নয়ন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ জুলাই দৈনিক ফুলকি পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী’ শিরোনামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করা হয়। গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং রাজনৈতিক পরিস্থিতিকে উসকে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। এ জন্য মামলাটি করেন বলে বাদী উল্লেখ করেছেন।

এ বিষয়ে নাজমুস সাকিব বলেন, ‘দৈনিক ফুলকি পত্রিকায় গত ২৭ জুলাই ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ভুলবশত প্রতিবেদনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশিত হয়েছে। এ ঘটনার পরদিন ২৮ জুলাই দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে পত্রিকায় সংশোধনী খবর প্রকাশ করা হয়। ক্ষমা চেয়ে সংশোধনী দেওয়ার পরও মামলা করাটা উদ্দেশ্যপ্রণোদিত।’

মামলার অপর আসামি ইমদাদুল হক বলেন, ‘আমি একসময় দৈনিক ফুলকি পত্রিকায় কর্মরত ছিলাম। গত কয়েক বছর ধরে অন্য পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কাজ করছি। ফুলকি পত্রিকা কিংবা তাদের কোনও কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। ষড়যন্ত্র করে আমাকে মামলার আসামি করেছেন বাদী।’

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম